1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

পাইকগাছার গড়ইখালীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী।তাঁর অবদান দল ও জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে—এমন মন্তব্য করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস.এম.মনিরুল হাসান বাপ্পী।
রবিবার(৪তারিখ)বিকেল ৪টায় পাইকগাছা উপজেলার গড়ইখালী বাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গড়ইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এস.এম. মনিরুল হাসান বাপ্পী আরও বলেন,বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর দেশপ্রেম,সততা ও নেতৃত্ব সত্যিকার অর্থেই সবার জন্য অনুকরণীয়। আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং একই সঙ্গে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করছি।
সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ (এমবিবিএস),সদস্য সচিব এস.এম.ইমদাদুল হক, শহিদুল ইসলাম গাজী,আবুল বাসার বাচ্চু,মফিজুল ইসলাম টাকু,নাজির সরদার,নজরুল ইসলাম সরদার, মিজান গাজী,ওবাদুল সরদার,সাহেব আলী গাজী,হামিদ গাইনসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,মহিলা দল,ওলামাদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশ ও জাতির সার্বিক কল্যাণ,গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়াত নেত্রীর অবদান শ্রদ্ধাভরে স্মরণ এবং বেগম জিয়ার পরিবারসহ দেশবাসীকে এই শোক সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
এর আগে সকালে এস.এম.মনিরুল হাসান বাপ্পী পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park