1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

পশ্চিমবাগ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান ফকির, নিজস্ব প্রতিনিধি।

বাগেরহাট সদর উপজেলার পশ্চিমবাগ এলাকায় শিক্ষা ও নৈতিকতার প্রসারে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এ উপলক্ষে পশ্চিমবাগ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম (বাবলু)। তিনি বলেন, “ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগোপযোগী সাধারণ শিক্ষা নিশ্চিত করতে হলে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। এই মাদ্রাসা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জননেতা এম. এ. সালাম, সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক, বাগেরহাট জেলা বিএনপি। তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও মানসম্মত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম (জগলু)। তিনি তাঁর বক্তব্যে মাদ্রাসার সার্বিক উন্নয়নে ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
স্থানীয়রা জানান, এই মাদ্রাসা ভবন নির্মিত হলে এলাকার শিক্ষার্থীরা একটি সুন্দর, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park