1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চাঁদখালী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন জি. এম সাকিল হাফিজ (সম্রাট)

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত

সুরাইয়া আক্তার ইশিতা, নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৯ নং চাঁদখালী ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমাজসেবক ও তরুণ সংগঠক জি. এম সাকিল হাফিজ (সম্রাট)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও মানবিক চাঁদখালী ইউনিয়ন গড়ে তোলা।”

তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই একসাথে স্বপ্নের চাঁদখালী গড়ে তুলি। মাদক ও জুয়ামুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ইউনিয়ন বিনির্মাণই আমাদের অঙ্গীকার।”

জি. এম সাকিল হাফিজ (সম্রাট) শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “মানুষের অধিকার নিশ্চিত করতে ক্ষমতা, ন্যায় ও জবাবদিহিতার পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই চাঁদখালী হবে উন্নয়ন, ন্যায় ও সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ।”

উল্লেখ্য, জি. এম সাকিল হাফিজ (সম্রাট) এম.এ ও এল.এল.বি ডিগ্রিধারী। তিনি বর্তমানে পাইকগাছা উপজেলা এনসিপির সংগঠক এবং পাইকগাছা উপজেলা ইনসাফ মঞ্চের মুখ্যপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

সবশেষে তিনি চাঁদখালী ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও আস্থা কামনা করেন এবং সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park