1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে পাইকগাছায় শ্রমজীবী মানুষের সঙ্গে মতবিনিময়কালে মাওলানা আবুল কালাম আজাদ

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
খুলনা-৬(পাইকগাছা–কয়রা)আসনের ১১ দলীয় জোটের প্রার্থী,জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, শ্রমজীবী মানুষই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের অবহেলা করে কাঙ্ক্ষিত উন্নয়ন কখনোই সম্ভব নয়।
সোমবার(২৬জানুয়ারি)সকালে পাইকগাছা উপজেলার গদাইপুর ও রাড়ুলী ইউনিয়নের বিভিন্ন পথসভা ও বোয়ালিয়ার হিতামপুর ইটভাটা শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন,প্রাকৃতিক দুর্যোগ ও কর্মসংস্থানের অভাবে পাইকগাছা-কয়রা এলাকার হাজার হাজার শ্রমজীবী মানুষ প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চলে কাজের সন্ধানে ছুটে যেতে বাধ্য হন।সেখানে তারা নানা ধরনের হয়রানি ও বঞ্চনার শিকার হন এবং পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেন।
তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করে শ্রমজীবী মানুষ যেন নিজ এলাকায় কাজ করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারে,সে লক্ষ্যে কাজ করা হবে।
এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী,গদাইপুর ইউনিয়ন আমীর আব্দুল মজিদ,সেক্রেটারি হাবিবুর রহমান,রাড়ুলী ইউনিয়ন আমীর হাফেজ তৌহিদুজ্জামান নূর,নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম,ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সেক্রেটারি আকবর হোসেন,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এস কে মহিববুল্লাহ,ইউনিয়ন সহকারী সেক্রেটারি ডা.সাইফুল ইসলাম,বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম,সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মোমিন মোড়ল,ইউনিয়ন যুব বিভাগের সাবেক সভাপতি শেখ ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park