1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পাইকগাছায় সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিবেদক:
সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে খুলনার পাইকগাছা উপজেলায় সরকারি কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার(৩ফেব্রুয়ারি) সকালে পাইকগাছা উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে পাইকগাছা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়।এ সময় কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের যৌক্তিক দাবি তুলে ধরেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল,উপজেলা নির্বাহী অফিসের সিএ আ.বারী,উত্তম কুন্ডু,বিশ্বজিৎ সরদার,সুরজিত পাল ও তুহিন বিশ্বাস।এছাড়া বক্তব্য দেন সহকারী উপজেলা ভূমি অফিসের অমর্ত্য বিশ্বাস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোঃ সরোয়ার হোসেন,খাদ্য নিয়ন্ত্রক অফিসের মোঃ শাহিদুজ্জামানসহ অন্যান্য কর্মচারীরা।
বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য দাবি থেকে বঞ্চিত। পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের জীবনযাত্রার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park