1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

টাকা নয়, মানুষের ভালোবাসাই নির্বাচনে বিজয়ের মূল শক্তি: শাকিল হাফিজ (সম্রাট)

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

সুরাইয়া আক্তার ইশিতা, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রত্যাশী মোঃ শাকিল হাফিজ (সম্রাট) বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি ধারণা ব্যাপকভাবে প্রচলিত যে, টাকা ছাড়া নির্বাচন করা সম্ভব নয়। অনেকেই মনে করেন, ভোটারদের মাঝে নগদ অর্থ, উপহার বা বিভিন্ন ধরনের সুবিধা বিতরণ না করলে জনপ্রতিনিধি হওয়া যায় না। তবে তিনি এই ধারণাকে ভুল উল্লেখ করে বলেন, টাকা দিয়ে সাময়িকভাবে মানুষের মন প্রভাবিত করা গেলেও মানুষের হৃদয়ে স্থায়ী স্থান তৈরি করা যায় না।
সম্প্রতি আমাদের প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন।
শাকিল হাফিজ (সম্রাট) বলেন, নির্বাচনে অর্থের প্রভাব রাজনীতিকে সেবার ক্ষেত্র থেকে ব্যবসায় পরিণত করছে। একজন প্রার্থী যদি নির্বাচনের আগে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন, তাহলে নির্বাচিত হওয়ার পর সেই অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করবেন— যা বাস্তবতার অংশ। ফলে জনগণের অধিকার, উন্নয়ন ও ন্যায়বিচারের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থই প্রধান হয়ে ওঠে। এর পরিণতিতে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, অর্থনির্ভর নির্বাচন সমাজে একটি নেতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। এতে সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হয় যে, ভোট মানেই অর্থ গ্রহণ বা ব্যক্তিগত সুবিধা আদায়ের সুযোগ। ফলে একজন প্রার্থীর সততা, যোগ্যতা, নেতৃত্বগুণ ও আদর্শের মূল্যায়ন কমে যায়। অর্থের অভাবে সৎ ও জনবান্ধব ব্যক্তিরা পিছিয়ে পড়েন, আর অর্থশালী কিন্তু অযোগ্য ব্যক্তিরা নেতৃত্বের আসনে চলে আসেন। দীর্ঘমেয়াদে এটি সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর।
তিনি মনে করেন, ভোট একজন নাগরিকের সাংবিধানিক অধিকার এবং তার বিবেকের স্বাধীন সিদ্ধান্ত। সেই ভোট যদি সামান্য অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যায়, তাহলে গণতন্ত্রের সৌন্দর্য ও মর্যাদা ক্ষুণ্ন হয়। ভোট তখন আর জনগণের মতামতের প্রতিফলন থাকে না; বরং অর্থের প্রতিযোগিতায় পরিণত হয়।
শাকিল হাফিজ (সম্রাট) বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় যে জনগণের ভালোবাসা, সততা, কর্মনিষ্ঠা ও জনসেবার মাধ্যমে অর্জিত জনপ্রিয়তা অনেক বেশি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। মানুষ সাময়িক সুবিধা ভুলে গেলেও একজন ভালো মানুষের আচরণ, আন্তরিকতা এবং সমাজের জন্য তার অবদান কখনো ভুলে যায় না। তাই অর্থ নয়, মানুষের পাশে দাঁড়ানো, তাদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, ন্যায়বিচারের পক্ষে কথা বলা এবং উন্নয়নের স্বপ্ন দেখানোই একজন জনপ্রতিনিধির প্রধান শক্তি হওয়া উচিত।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ও নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনা সময়ের দাবি। এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ভোট হবে বিবেকের ভিত্তিতে, নেতৃত্ব নির্ধারিত হবে যোগ্যতার মাধ্যমে এবং রাজনীতি হবে মানুষের সেবার অন্যতম মাধ্যম। কারণ টাকা দিয়ে হয়তো কিছু ভোট কেনা সম্ভব, কিন্তু মানুষের সম্মান, বিশ্বাস ও দোয়া কখনো কেনা যায় না।
উল্লেখ্য, মোঃ শাকিল হাফিজ (সম্রাট) বর্তমানে পাইকগাছা উপজেলা এনসিপির সংগঠক এবং পাইকগাছা উপজেলা ইনসাফ মঞ্চের মুখ্যপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এম.এ ও এল.এল.বি ডিগ্রিধারী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park