
শেখ মাহবুবুর রহমান রাজ, নিজস্ব প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী কলেজে চাঁদখালী পেশাজীবী উন্নয়ন ফোরামের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬), ২৭ রমজান বিকাল ৪:০০ ঘটিকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা জাহাঙ্গীর হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন প্রধান সমন্বয়ক মোঃ মুকুল হোসেন।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাস্টার আক্তার হোসেন, আয়ুব হোসেন, ব্যাংকার আবুল কালাম, হাফিজুর রহমান, সোহেল, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জামির হোসেন, ফোরামের নেতা মাওলানা রবিউল ইসলাম, খয়বার হোসেন, বদরুল গাজী, মাহবুব রাজা, ইয়াসিন সরদার টিপু, বেলাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে দেশকে একটি ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।