1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

চাঁদখালীতে গণসংযোগে এনসিপির মুখ্য সংগঠক জিএম শাকিল হাফিজ (সম্রাট)

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

 

মোঃ হাবিবুর রহমান, নিজস্ব প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক জিএম শাকিল হাফিজ (সম্রাট) শুক্রবার (১৫ মে ২০২৬) সন্ধ্যার পর চাঁদখালী ইউনিয়নের চৌমুহনী বাজারে ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, জনসেবা ও তরুণ সমাজের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জিএম শাকিল হাফিজ (সম্রাট) পাইকগাছা উপজেলার এনসিপির মুখ্য সংগঠক ও পাইকগাছা উপজেলা ইনসাফ মঞ্চের মুখ্য পাত্র হিসেবে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তরুণ প্রজন্মের কাছে তিনি একজন লড়াকু ও সাহসী সংগঠক হিসেবে পরিচিত।

গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাঁচটি জাতীয় পত্রিকার খুলনা বিভাগীয় সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদের খুলনা জেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ নাজমুল আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির সদস্য মোঃ আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জিএম শাকিল হাফিজ (সম্রাট)-এর অংশগ্রহণের বিষয়টি ইতোমধ্যে এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park