1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

চক্কাওয়ালী গ্রামে মেইন সড়কের বেহাল দশা: দুর্ঘটনা ও নিরাপত্তাহীনতায় চরম দুর্ভোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মোঃ মামুন রাজা, নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চক্কাওয়ালী গ্রামের বদর গায়ে এলাকার কয়রা–পাইকগাছা মেইন সড়ক বর্তমানে মারাত্মক বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। প্রতিদিনই এ সড়কে ছোট-বড় যানবাহন দুর্ঘটনা ঘটছে, পাশাপাশি পথচারী ও যাত্রীদের জানমালের ওপর তৈরি হয়েছে গুরুতর ঝুঁকি।
স্থানীয়রা জানান, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়ক চলাচল অনুপযোগী হয়ে পড়ে। স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীবাহী যানবাহন প্রতিনিয়ত জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকেও নেই কোনো দৃশ্যমান নজরদারি বা পদক্ষেপ। ফলে ক্ষোভ ও হতাশা বাড়ছে স্থানীয়দের মধ্যে।
ভুক্তভোগীরা দ্রুত সড়ক সংস্কার ও টেকসই উন্নয়নের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park