1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জিয়া প্রাইমারী হেলথ কেয়ার পরিদর্শন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ॥ চিকিৎসাসেবা, শিক্ষা ও সামাজিক কার্যক্রমের খোঁজখবর

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পঠিত

 

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:

পাইকগাছায় প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিচালিত জিয়া প্রাইমারী হেলথ কেয়ার পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ। এ সময় তিনি স্বাস্থ্যকেন্দ্রটির চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

সোমবার সকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি নগর শ্রীরামপুরে অবস্থিত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান আনোয়ার আল-দীন প্রতিষ্ঠিত জিয়া প্রাইমারী হেলথ কেয়ারে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের প্রদান করা চিকিৎসাসেবার মান, ওষুধ বিতরণ পদ্ধতি ও অন্যান্য সেবামূলক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও খোঁজখবর নেন।

ডা. আহসানারা বিনতে আহমদ বলেন, “গ্রামাঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জিয়া প্রাইমারী হেলথ কেয়ার অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করছে। প্রান্তিক মানুষের কাছে বিনামূল্যে ও স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

তিনি আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ও সামাজিক উদ্যোগগুলোর সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষের কল্যাণে পরিচালিত স্বাস্থ্যসেবামূলক উদ্যোগগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইক্বরা একাডেমি পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

এরপর তিনি বায়তুল মামুর মসজিদ ও কালচারাল সেন্টার পরিদর্শন করে প্রতিষ্ঠানটির বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন ও মতবিনিময় সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park