1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

গাজীপুরের কালীগঞ্জে আলাউদ্দিন টেক বাজারে চালু হলো বিশাল অস্থায়ীপশুর হাট

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোহাম্মদ শাকিল ভূঁইয়া বিশেষ প্রতিনিধ : গাজীপুর: গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় আলাউদ্দিনের টেক বাজারে শুরু হয়েছে আকর্ষণীয় ও সুসজ্জিত অস্থায়ী কোরবানির পশুর হাট। স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে আয়োজিত এই হাটে গরু, ছাগলসহ মহিষ গবাদি পশু কেনাবেচা করা যাবে।হাটের আয়োজকরা জানিয়েছেন, ক্রেতাদের সুবিধার্থে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। হাটে আসা ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে পশু ক্রয় করতে পারেন, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা, পানির ব্যবস্থা, ছায়াযুক্ত স্থান এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে।হাটের সময়সূচি: আগামী শুক্রবারম ও সোমবার ও বুধবারসময়: সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। কালীগঞ্জের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় পশুর হাট, যেখানে সুস্থ ও ভালো মানের গবাদি পশু পাওয়া যাবে। আয়োজকরা আশা করছেন, এই হাটের মাধ্যমে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি ক্রয়-বিক্রয়ের সুযোগ তৈরি হবে এবং ক্রেতারা যথাযথ দামে পশু কিনতে পারবেন।স্থানীয় বাসিন্দারা এই হাটকে স্বাগত জানিয়েছেন। অনেকে জানিয়েছেন, কালীগঞ্জ এলাকায় এমন একটি সুসংগঠিত পশুর হাটে ক্রেতারা সহজেই উন্নত মানের গরু ও ছাগল সংগ্রহ করতে পারবেন।আয়োজকদের বক্তব্য:“ক্রেতাদের সুবিধা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হাটটি পরিচালনা করা হচ্ছে। আমরা চাই এই হাটটি গাজীপুরের কালীগঞ্জে অস্থায়ী হাটের মধ্যে একটি নির্ভরযোগ্য পশুর বাজারb হিসেবে পরিচিতি লাভ করুক।”যারা গাজীপুরের কালীগঞ্জ এলাকায় গবাদি পশু কিনতে আগ্রহী তারা আগামী, সোম ও বুধবার আলাউদ্দিনের টেক বাজারে অবস্থিত এই হাটে সরাসরি আসতে পারেন।এই হাটটি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। হার্ট পরিচালনায় :মোঃ মহিরুল ইসলাম রাব্বি, প্রয়োজনে যোগাযোগ : 01722-050311 /01754-757995

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park