1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

খুলনা-৬ আসনে ধানের শীষকে হারিয়ে দাড়িপাল্লার জয়, ২৫ হাজারের বেশি ভোটে এগিয়ে মাওলানা আবুল কালাম আজাদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পঠিত

মোঃ মামুন রাজা, নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে দাড়িপাল্লা প্রতীকে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এস এম মনিরুল হাসান বাপ্পীকে ২৫ হাজার ৪৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, বিজয়ী প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মনিরুল হাসান বাপ্পী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫১৩ ভোট।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-এর অ্যাডভোকেট প্রশান্ত কুমার মণ্ডল (কাস্তে প্রতীক) পেয়েছেন ১ হাজার ৫০২ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী আসাদুল ফকির (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৯২৮ ভোট এবং জাতীয় পার্টি-এর প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৬৭২ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা-৬ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫৫টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৮৬৯ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৪৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৪১৮টি। বাতিল ভোট ছিল ১৬ হাজার ১৯৫টি।
উপকূলীয় এ গুরুত্বপূর্ণ আসনে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে সন্ধ্যার পর পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়।
শেষ পর্যন্ত ভোটারদের রায়ে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বিজয়ী হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park