1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

কয়রার মহারাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দেশের স্বার্থ রক্ষায় বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে:মনিরুল হাসান বাপ্পী

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পঠিত

শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
খুলনা-৬(কয়রা-পাইকগাছা)আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন,দেশের স্বার্থ রক্ষায় বিএনপির রাষ্ট্র পরিচালনার সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রেখে যাওয়া আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পবিত্র আমানত রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার সপক্ষের শক্তিকে বিজয়ী করতে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করতে হবে।
শুক্রবার(তারিখ উল্লেখযোগ্য)বিকেল সাড়ে ৪টায় কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহারাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজোয়ান মালীর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু,পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক,কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন বাবুল।
মনিরুল হাসান বাপ্পী বলেন,বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা এই দল দেশের জন্মলগ্ন থেকেই জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে।ছাত্র-জনতার জুলাই আন্দোলনের পর দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য বিএনপি রাষ্ট্র গঠনের সুস্পষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্র মেরামতের পরিকল্পনার আলোকে তারেক রহমান দেশের মানুষকে রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরছেন।
তিনি সতর্ক করে বলেন,এই সময়ে স্বাধীনতাবিরোধী শক্তি দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণকে বিভ্রান্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান, জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বিশ্বাস,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলা বক্স,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এ আর খান লিটন,জেলা জাসাস সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।
এর আগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে তিনি কয়রা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান নাসিমা আলমের আয়োজনে উপজেলার চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় যোগদান,মহেশ্বরীপুর ভাগবা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park