1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

কুমারখালীতে জুয়েলার্স সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ মার্চ সোমবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি কুমারখালী উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে কুমারখালীর স্বর্ণকার পট্টির নিরাপত্তা নিশ্চিতে তিনি পাহারার ব্যবস্থা জোরদারে ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি কুমারখালী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ক্যাশিয়ার সনত কুমার বিশ্বাস, সহকারী ক্যাশিয়ার সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস. এম. শামীম, কার্যকরী পরিষদের সদস্য তরুণ কুমার দত্ত ও নিখিল খামাড়িয়া সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park