1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

কামরুলকে ধানের শীষ প্রতীকের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে তাহিরপুরে গণ মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

তাহিরপুর রিপোর্টার

জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি নিয়ে উত্তাল হয়ে উঠেছে তাহিরপুর উপজেলা সদর বাজার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে একটি বিশাল গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণ করে তাহিরপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ স্থানীয় বিভিন্ন স্তরের হাজার হাজার সাধারণ মানুষ। সন্ধ্যা থেকেই তাহিরপুর উপজেলা সদর বাজারে জমায়েত শুরু করেন তারা। কামরুজ্জামান কামরুল, যিনি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, তার প্রতি সমর্থন প্রদর্শনের জন্যই জনতার এই জোয়ার।

মিছিলে একটাই দাবি—বিএনপির পক্ষ থেকে সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুলকে ধানের শীষ প্রতীকের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হোক। বিক্ষোভকারীদের উত্সাহী স্লোগান ভরিয়ে তোলে তাহিরপুরের বাতাস। তারা জোরালো স্লোগান দেয়, “তুমি কে আমি কে, কামরুল কামরুল, এই সেই বুঝি না, আমরা কামরুল ছাড়া মানি না। বক্কর ছক্কর বাদ দিন, কামরুলকে কার্ড দিন।”

গণমিছিল শেষে এক সমাবেশে বক্তারা জানান, কামরুজ্জামান কামরুল কেবল একজন রাজনীতিক নন; তিনি গরীব, দুঃখী ও মেহনতী মানুষের একজন পরীক্ষিত বন্ধু। কামরুল প্রতিটি বিপদ-আপদে মানুষের পাশে থাকেন এবং বিগত সময় উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় সততা ও দক্ষতার সঙ্গে জনসাধারণের উন্নয়নে কাজ করেছেন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, তৃণমূলের জনসমর্থন ও কামরুলের দীর্ঘ রাজনৈতিক ত্যাগকে অগ্রাহ্য করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তা দলের জন্য ক্ষতির কারণ হবে। তারা দাবি জানান, বিএনপির হাইকমান্ড কামরুজ্জামান কামরুলকে সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করুক। বিক্ষোভকারীরা দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন, তারা কামরুল ছাড়া অন্য কোনো প্রার্থীর মনোনয়ন মেনে নেবেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park