1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

কামরুজ্জামানের উদ্যোগে ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

আমির হোসেন স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় শুক্রবার (১২ ডিসেম্বর)ধর্মপাশা উপজেলা
বিএনপির আয়োজনে এবং সুনামগঞ্জ-১ আসনের চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলে উদ্যোগে ধর্মপাশা খেলার মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে কামরুজ্জামান কামরুল বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। দেশের মানুষের কল্যাণে তাঁর অবদান অপরিসীম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে আমরা সবাই গভীরভাবে উদ্বিগ্ন। সুনামগঞ্জ-১ বাসীর পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে প্রার্থনা করছি—মহান আল্লাহ খুব শিগগিরই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা দান করুন।

এসময় অনুষ্ঠিত দোয়া মাহফিলে স্থানীয় হাজার হাজার বাসিন্দা,ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। মুসল্লিরা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park