1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

উদ্দেশ্যপ্রণোদিত প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মারুফ হোসেন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নে দক্ষিণবাক গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসা মেহমান নরসিংদী জেলার পলাশ উপজেলা থেকে আগত প্রবাসী মারুফকে ইয়াবা ব্যবসার অভিযোগে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট সংবাদ ফেসবুকে প্রকাশ করে পরিকল্পিতভাবে মানহানি,হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন- মারুফ ও তার পরিবার। সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদপ্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত মোঃ মারুফ হোসেন ও তার পরিবার।প্রতিবাদকারীদের দাবি, সংশ্লিষ্ট সংবাদে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে—ইয়াবা কারবার,অবৈধ অর্থে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ, মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়—এর কোনোটির সাথেই বাস্তবতার কোনো মিল নেই। এই মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে আধার সরকার নামে এক আইডি থেকে। শুধুমাত্র টাকার বিনিময়ে মিথ্যা অপপ্রচার করা হয়েছে বলে জানিয়েছেন মারুফ। সংবাদে যে বাড়িটির ছবি দেওয়া হয়েছে তা মারুফ এর নয় এটি মারুফ এর মামার বাড়ি। অভিযুক্ত মারুফ দাবি করেছেন ষড়যন্ত্রমূলক ভাবে আর্থিক মানহানি ও হয়রানি করার লক্ষ্যে শুধুমাত্র টাকার বিনিময়ে আদার সরকারের আইডি থেকে এই ভুয়া সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি যাচাই-বাছাই ছাড়াই প্রকাশ করা হয়েছে, যা সুস্পষ্টভাবে সাংবাদিকতার নীতি ও নৈতিকতার পরিপন্থী।প্রতিবাদ বিবৃতিতে আরও বলা হয়,পূর্বে কোনো মামলার বিষয়কে ইচ্ছাকৃতভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে অথচ মারুফ এর বিরুদ্ধে থানায় ও আদালতে কোনো রকম মামলা নেই। এটি সম্পূর্ণ অপপ্রচার মিথ্যা তথ্য প্রকাশ ও প্রচার করা হয়েছে, যা সরাসরি মানহানিকর ওশাস্তিযোগ্য অপরাধ।পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও সামাজিক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সম্মানহানির উদ্দেশ্যে এই ভুয়া সংবাদ ছড়িয়েছে। বিশেষ করে পারিবারিক সম্পর্ক জুড়ে দিয়ে অপ্রাসঙ্গিক ও অসত্য তথ্য সংযোজন করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তারা প্রশ্ন তোলেন—“যদি অভিযোগ সত্য হতো, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো লিখিত নোটিশ, চার্জশিট বা দোষসিদ্ধির রায় কেন নেই?”প্রতিবাদকারীরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে অবিলম্বে—মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহার প্রকাশ্যে দুঃখপ্রকাশএবং ভবিষ্যতে যাচাইহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার দাবি জানান।একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ধরনের মিথ্যা ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সচেতন মহলের মতে, যাচাই ছাড়া কারও নাম, ছবি ও ব্যক্তিগত জীবন জড়িয়ে সংবাদ প্রকাশ শুধু ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য ক্ষতিকর।সত্য উদঘাটনের দায়িত্ব সাংবাদিকতার, চরিত্রহনন নয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park