1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থদের পাশে অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পঠিত

গাজীপুর থেকে রাজু আহাম্মেদ : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গাজীপুর এলাকার দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু। মানবিক এই উদ্যোগে উপকৃত হয়েছেন অসংখ্য অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নিজ হাতে দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেন। এসময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার—কিন্তু সমাজের একটি বড় অংশ নানা কষ্টে দিনযাপন করে। তাদের মুখে হাসি ফোটাতে সামান্য এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, “সমাজের বিত্তবানদের উচিত নিজেদের অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাহলেই ঈদের প্রকৃত আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর মহানগরের একজন সক্রিয় সদস্য। এছাড়াও তিনি জাতীয়তাবাদী আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনে এমপি পদপ্রার্থী হিসেবেও পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি আইন পেশার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও তার এই উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ উপকৃত হবে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই মহৎ উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park