1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

ঈদ আনন্দে মুখর চাঁদখালী: চক্কাওয়ালী-কানুয়ার ডাঙ্গা যুব সংঘের প্রীতি ফুটবল ম্যাচ আজ 

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত

মোঃ মামুন রাজা, নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। স্থানীয় যুব সংগঠন “চক্কাওয়ালী-কানুয়ার ডাঙ্গা যুব সংঘ” ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলতে এ খেলার আয়োজন করেছে।

আজ শনিবার (৩০ মে ২০২৬), ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪টায় চক্কাওয়ালী চারা বটতলা মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠটি আল আমিন ইংলিশ ব্যাচের পিছনে অবস্থিত। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ শামীম রেজা এবং খেলা পরিচালনার দায়িত্ব পালন করবেন “আল আমিন ইংলিশ ব্যাচের” প্রধান মোঃ আল আমিন।

খেলাকে ঘিরে ইতোমধ্যেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় যুবক, ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ঈদের আনন্দের পাশাপাশি খেলাধুলার আমেজ ছড়িয়ে পড়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন, সামাজিক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

খেলাটির আকর্ষণ আরও বাড়াতে বিজয়ী দলের জন্য বিশেষ পুরস্কার হিসেবে রাখা হয়েছে জোড়া খাসি। এছাড়া দর্শকদের জন্য থাকবে উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন মুহূর্ত।

আয়োজক কমিটি স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park