1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

আশাশুনির খড়িয়াটি গ্রামে আমেনা বেগমের ইন্তেকাল, জোহর বাদ মিলাদ ও বিশাল কুলখানি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

মোঃ হাবিবুর রহমান, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামের মরহুম কাসেম মোলঙ্গির স্ত্রী আমেনা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গত ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার ভোর আনুমানিক পাঁচটায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০০ বছরের অধিক।
মরহুমা আমেনা বেগম দীর্ঘ এক শতাব্দীর বেশি সময় ধরে এক ধর্মভীরু, সৎ ও পরহেজগার জীবন যাপন করেছেন। এলাকায় তিনি একজন শ্রদ্ধেয় মুরব্বি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
মরহুমার রূহের মাগফিরাত কামনায় আজ বুধবার (১৪ জানুয়ারি) জোহর নামাজ বাদ খড়িয়াটি গ্রামে মিলাদ মাহফিল ও এক বিশাল কুলখানির আয়োজন করা হয়। এতে প্রায় তিন হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এলাকাবাসী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park