
রাজবাড়ী প্রতিনিধি
জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার অংশ হিসেবে রাজবাড়ীর পাট্রা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সুপেয় পানির টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী অলি আহমেদ এই কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেন।
গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শনিবার দুপুর বারোটায় পাট্রা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রাম এলাকায় স্থানীয় ব্যক্তি বিপুল মৃধার হাতে টিউবওয়েল হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট্রা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোসহ শরিফুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সুপেয় পানির অভাব গ্রামীণ জনপদের একটি দীর্ঘদিনের সমস্যা। এই সংকট মোকাবিলায় স্থানীয় জনপ্রতিনিধিদের আরও বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন।
উপকারভোগী বিপুল মৃধা ও স্থানীয় এলাকাবাসী এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও জনকল্যাণমূলক এমন কার্যক্রম পরিচালনা করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।