সুরাইয়া আক্তার ইশিতা,নিজস্ব প্রতিনিধি :
ন্যায়,ইনসাফ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ইনসাফ মঞ্চ।শহীদ শরীফ ওসমান হাদীর আদর্শ ও জীবনব্যাপী লালিত স্বপ্নকে সামনে রেখে সংগঠনটি সমাজে জুলুম,অন্যায় ও অবিচারের বিরুদ্ধে অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছে।
ইনসাফ মঞ্চের নেতৃবৃন্দ জানান,শহীদ শরীফ ওসমান হাদী আজীবন একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন।সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ইনসাফ মঞ্চ কাজ করে যাবে।সংগঠনটি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকা পালন করবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে।
নবগঠিত ইনসাফ মঞ্চ পাইকগাছা শাখার নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছেন তিনজন নবীন ও সচেতন তরুণ।
মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন জি.এম.সাকিল হাফিজ,
সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জি.এম.মিজবাহ আহমেদ,
এবং মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ ওলিউর রহমান।
নেতৃত্ব গ্রহণের পর এক যৌথ বিবৃতিতে তারা বলেন, সমাজে কোনো ধরনের অন্যায়,অবিচার ও অনৈতিক কর্মকাণ্ড হতে দেওয়া হবে না।সকল প্রকার মাদক ব্যবসা ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।কোথাও অন্যায় সংঘটিত হতে দেখলে সংগঠনটি আইনসম্মত ও সামাজিকভাবে তা প্রতিহত করবে।
তারা আরও জানান,ইনসাফ মঞ্চ হবে নিপীড়িত ও সাধারণ মানুষের পক্ষে একটি নির্ভীক কণ্ঠস্বর।মানবিক মূল্যবোধ,সামাজিক সচেতনতা ও নৈতিকতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
স্থানীয় সচেতন মহলের মতে,শহীদ শরীফ ওসমান হাদীর আদর্শকে ধারণ করে গঠিত এই ইনসাফ মঞ্চ পাইকগাছায় সামাজিক অন্যায় প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে ন্যায়ের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।