মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন( টিপু)
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সাভারে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে সাভার ইয়ুথ অ্যালায়েন্স, একটি মাদকবিরোধী সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, মাননীয় সংসদ সদস্য (ঢাকা-১৯)। তিনি তার বক্তব্যে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সুস্থ, সুন্দর সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ঢাকা জেলার বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামীর মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম ।
তিনি বলেন, তরুণদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প কিছুই নেই। এ ধরনের আয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়কোবাদ, মোঃ শরীফুজ্জামান (সভাপতি, অগ্রভূত সোসাইটি), ডা. মোঃ শহিদুল কাউসার, আঃ গফুর বাবুল (সহ-সভাপতি, সাভার পৌর বিএনপি), এবং এস এম মাজহারুল হক (আমিনুল) সভাপতি সোবাহানবাগ জামে মসজিদ।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হযরত আলী (পাথালিয়া ইউনিয়ন, সহ-সভাপতি বিএনপি), মোঃ খান মজলিস বাবু (সাভার পৌর, বিএনপি ), মোঃ রাশেদুজ্জামান বাচ্চু (সাভার পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী), মোঃ মোশাররফ হোসেন মোল্লা +৩ নং ওয়ার্ড সভাপতি সাভার পৌর বিএনপি), তালুকদার মোঃ জাহিদুল ইসলাম জুয়েল (সাভার পৌর, ছাত্রদল), মোঃ রফিকুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন এবং অলিউর রহমান উজ্জ্বলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবীরা।
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।
আয়োজকদের আশা, এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।