
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিবেদক:
পাইকগাছা পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সংগঠনটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ এলাকা ও পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঝাড়ু ও পরিচ্ছন্নতার বিভিন্ন সরঞ্জাম হাতে নিয়ে অংশগ্রহণ করেন। তারা পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করেন।
পাইকগাছা পৌরসভা জামায়াতের নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভা বায়তুল মাল সম্পাদক শফিকুল ইসলাম, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সিরাজুল ইসলাম পলাশ, সেক্রেটারি কাজী নাজমুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি সোহেল আহমেদ, কবির হোসেন, তামিম রায়হান, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব আব্দুল গনি, মাহবুবুর রহমান মন্টু কাগজী, আবু তোহা, সাকিব হোসেন এবং আব্দুল কাদেরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বক্তারা সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।