
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিবেদক।
খুলনার পাইকগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গোলাম কিবরিয়া। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানের পর তিনি থানার বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
নবাগত ওসি গোলাম কিবরিয়া বলেন, “পাইকগাছা উপজেলার নিরাপত্তা, শান্তি ও জনস্বার্থ রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করব। অপরাধ দমন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমার প্রধান লক্ষ্য।”
তার যোগদানে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমাজ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বাগত ও শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে পাইকগাছায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আরো সহজে পুলিশি সেবা পাবেন।
ডাঃ মোঃ নাজমুল আহসান বিভাগীয় সম্পাদক (৫টি জাতীয় পত্রিকা)–এর পক্ষ থেকেও নবাগত ওসিকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও সফলতার অভিনন্দন।