
মোঃ শাহাদাত হোসাইন, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।
পাইকগাছায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা,পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।
মঙ্গলবার সকালে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে কর্মরত ৫৪ জন কর্মচারী কর্মবিরতির মাধ্যমে অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় আগামী ৫ই ডিসেম্বরের মধ্যে সরকার দাবি না মানলে আগামী ১১ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
এছাড়াও ৬ই ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহ সহ সব ধরনের রিপোর্ট রিটার্ন বর্জন করারও ঘোষণা দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদুর রহমান,এসএম আরিফুজ্জামান,রাজীব গাঙ্গুলী, জিয়াউর রহমান জিন্নাত,অভিজিৎ মন্ডল,আজহারুল ইসলাম,ওবায়দুল্লাহ সরদার,পরিবার কল্যাণ পরিদর্শিকা সিলভী আক্তার, জাহানারা জয়া,ফিরোজা খাতুন, নাজমা বেগম, রোজিনা খাতুন,স্মিতা মন্ডল, অনামিকা,শিরিনা ও রমানাথ।
উল্লেখ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় অত্র উপজেলায় ৬ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা, ৯ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও ৩৯ জন পরিবার কল্যাণ সহকারী কর্মরত রয়েছেন।