
সৈয়দ আব্দুর রউফ, নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরার তালা উপজেলায় বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় এ. জে. এইচ. ইসলামী একাডেমী অডিটোরিয়ামে জামায়াতে ইসলামের উদ্যোগে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাওলানা আব্দুর রহিম।
তালা সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নির্বাচনী কর্মীদের নিয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজী সুজয় আলী, মাওলানা কবিরুল ইসলাম, ডা. আফতাব উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুসসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
বক্তৃতায় অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন, দেশের দুর্নীতিমুক্ত উন্নয়নের জন্য শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব জরুরি। তিনি উল্লেখ করেন যে তাদের রাজনৈতিক আদর্শ ও দৃষ্টিভঙ্গি সমাজকল্যাণ, সুশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে পারে। দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা নির্বাচনী প্রস্তুতি, সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন।