মোঃ মনিরুজ্জামান ফকির, নিজস্ব প্রতিনিধি:
বাগেরহাট জেলার ৩নং গোটাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কান্দাপাড়া শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র উদ্যোগে এক ধর্মীয় ও সুশৃঙ্খল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ মার্চ ২০২৬) আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মুনজুরুল হক রাহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেপাড়া নিছারিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব হযরত মাওলানা রুহুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং গোটাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জনাব মোঃ বরকত আলি। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর ইমাম সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী, জেলা সূরা কর্ম পরিষদের সদস্য মাওলানা সাহিদুল আলম, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ এবং আলহাজ্ব শেখ হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মুসল্লিগণ।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মসংযম, নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।