
ডাঃ মোঃ নাজমুল আহসান, নিজস্ব প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার শিমলারআইট খেজুরডাঙ্গা গ্রামের বয়োবৃদ্ধ ও মানসিক ভারসাম্যহীন আমজাদ হোসেন মোল্লা ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, মৃত রুহুল আমিন মোল্লার ছেলে আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং খুব অল্প কথা বলতে পারেন। গত ২৫ সেপ্টেম্বর বাড়ি থেকে অন্তাবুনিয়া বাজারে যাওয়ার কথা বলে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেননি।
নিখোঁজের সময় তার পরনে ছিল ফতুয়া ও লুঙ্গি। বয়সের ভারে তিনি শারীরিকভাবেও দুর্বল।
তার ছেলে জাকারিয়া বলেন, “আমার বাবা মানসিকভাবে অসুস্থ এবং খুব বেশি কথা বলতে পারেন না। ১০ দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় আমরা খুব দুশ্চিন্তায় আছি। কোনো সহৃদয় ব্যক্তি তাকে কোথাও দেখতে পেলে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।”
আমজাদ হোসেনের সন্ধান পেলে যোগাযোগ করুন:
০১৯৫২৩৪১৩৬৪
বয়োবৃদ্ধ ও অসহায় আমজাদ হোসেনকে খুঁজে পেতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
মানবিক কারণে পোস্টটি শেয়ার করে তার সন্ধান পেতে সহযোগিতা করার অনুরোধ করা হলো।