গাজীপুর থেকে রাজু আহাম্মেদ : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গাজীপুর এলাকার দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু। মানবিক এই উদ্যোগে উপকৃত হয়েছেন অসংখ্য অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নিজ হাতে দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেন। এসময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার—কিন্তু সমাজের একটি বড় অংশ নানা কষ্টে দিনযাপন করে। তাদের মুখে হাসি ফোটাতে সামান্য এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “সমাজের বিত্তবানদের উচিত নিজেদের অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাহলেই ঈদের প্রকৃত আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর মহানগরের একজন সক্রিয় সদস্য। এছাড়াও তিনি জাতীয়তাবাদী আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনে এমপি পদপ্রার্থী হিসেবেও পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি আইন পেশার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও তার এই উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ উপকৃত হবে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই মহৎ উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।